মার্চে মজুদ কমলেও পাম অয়েলের বাজারে বড় দরপতন
এপ্রিল ১২, ২০২৬
পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এপ্রিল ১২, ২০২৬
মার্চে মজুদ কমলেও পাম অয়েলের বাজারে বড় দরপতন
এপ্রিল ১২, ২০২৬
পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এপ্রিল ১২, ২০২৬

সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

আনন্দ ভোঁসলে সংবাদমাধ্যমকে বলেন, আজ আমার মা মারা গেছেন। আগামীকাল সকাল ১১টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে এসে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সবাই। এখানেই তিনি থাকতেন। কাল বিকাল ৪টায় শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। আজ রোববার ভারতের মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় সঙ্গীতজগতে।

এ সঙ্গীতশিল্পীর ছেলে আনন্দ ভোঁসলে সংবাদমাধ্যমকে বলেন, আজ আমার মা মারা গেছেন। আগামীকাল সকাল ১১টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে এসে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সবাই। এখানেই তিনি থাকতেন। কাল বিকাল ৪টায় শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

জানা গেছে, গতকাল শনিবার অসুস্থ হলে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় আশা ভোঁসলেকে। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তি সঙ্গীতশিল্পীর মৃত্যু সংবাদ জানান তার নাতনি।

এর আগে আশা ভোঁসলের অসুস্থতায় আরোগ্য কামনা করে একটি পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, আশা ভোঁসলেজি হাসপাতালে শুনে গভীর ভাবে চিন্তিত। তার দ্রুত সুস্থতা কামনা করছি।

দীর্ঘ কর্মজীবনে ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন এবং বহু পুরস্কার অর্জন করেছেন আশা ভোঁসলে। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এছাড়া ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম, ‘দিল তো পাগল হ্যায়, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’, ‘তুমসে মিলকে’ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *