মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং
এপ্রিল ১১, ২০২৬
সিটি ব্যাংকের ১ হাজার ৩২৪ কোটি টাকার রেকর্ড মুনাফা প্রবৃদ্ধি ৩১ শতাংশ
এপ্রিল ১১, ২০২৬
মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং
এপ্রিল ১১, ২০২৬
সিটি ব্যাংকের ১ হাজার ৩২৪ কোটি টাকার রেকর্ড মুনাফা প্রবৃদ্ধি ৩১ শতাংশ
এপ্রিল ১১, ২০২৬

হরমুজ পার হতে ইরানের অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছেও তা অতিক্রম করতে পারেনি।

ইরানি কর্তৃপক্ষের অনুমতি না মেলায় জাহাজটি বর্তমানে প্রণালির নিকটবর্তী নিরাপদ এলাকায় নোঙর করে অপেক্ষা করছে।

বিএসসি সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রায় ৪০ দিন পারস্য উপসাগরে আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সকালে সৌদি আরবের দাম্মাম বন্দরের বহির্নোঙর এলাকা ত্যাগ করে জাহাজটি। তবে বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছে পারাপারের জন্য ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে অনুমতি মেলেনি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বণিক বার্তাকে বলেন, ‘জাহাজটি আপাতত নিরাপদ স্থানে অবস্থান করছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দ্রুত পারাপারের অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। আগামীকাল বা সোমবারের মধ্যে ট্রানজিট অনুমতি মিলতে পারে।’

জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে জাহাজটি হরমুজ প্রণালি থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরত্বে পৌঁছে। ভিএইচএফ রেডিওর মাধ্যমে দুই দফা যোগাযোগের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়। তবে পারাপারের অনুমতি চাওয়া হলে তা নাকচ করা হয়।

এরপর জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার নোঙর এলাকায় সরে যায় এবং স্থানীয় সময় ভোর ৩টার দিকে সেখানে নোঙর করে। বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালি থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে।

৩১ জন বাংলাদেশী নাবিক নিয়ে পরিচালিত জাহাজটি কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে গত ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে। পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতির কারণে জাহাজটি উপসাগরীয় অঞ্চলে আটকা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *