রফতানি বাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের হিস্যা ২ দশমিক ৪ শতাংশ
মার্চ ২৮, ২০২৬
সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
মার্চ ২৮, ২০২৬
রফতানি বাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের হিস্যা ২ দশমিক ৪ শতাংশ
মার্চ ২৮, ২০২৬
সংসদ কমিটির প্রথম বৈঠক আজ
মার্চ ২৮, ২০২৬

জ্বালানি পরিস্থিতি সংক্রান্ত মোবাইল কোর্ট ৭৮ মামলায় তিন লাখ টাকার বেশি অর্থদণ্ড

গতকাল ২৯৩ অভিযান শেষে মামলার সংখ্যা দাঁড়ায় ৭৮টি। এসময় আইন অমান্যকারীদের বিভিন্ন অঙ্কের আর্থিক দণ্ড দেয়া হয়

জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে দেশজুড়ে চলছে অভিযান। গতকাল ৬২টি জেলায় পরিচালিত হয়েছে এ সংক্রান্ত মোবাইল কোর্ট।

সরকারের জ্বালানি বিভাগ জানিয়েছে, শুক্রবার ২৯৩ অভিযান শেষে মামলার সংখ্যা দাঁড়ায় ৭৮টি। এসময় আইন অমান্যকারীদের বিভিন্ন অঙ্কের আর্থিক দণ্ড দেয়া হয়। যার সম্মিলিত পরিমাণ ৩ লাখ ১৫ হাজার ৫৫০ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জ্বালানি বিভাগের ম্যাজিস্ট্রেটরা ঢাকার বিভিন্ন লোকেশনে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করছে।

আজ শনিবারও ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *