খামেনিকে হত্যার পরিকল্পনা: নেতানিয়াহুর যুক্তিতেই সায় দিয়েছিলেন ট্রাম্প
মার্চ ২৪, ২০২৬
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার
মার্চ ২৪, ২০২৬
খামেনিকে হত্যার পরিকল্পনা: নেতানিয়াহুর যুক্তিতেই সায় দিয়েছিলেন ট্রাম্প
মার্চ ২৪, ২০২৬
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার
মার্চ ২৪, ২০২৬

রাজধানীতে বেড়েছে গরম, দুপুরে বজ্রবৃষ্টির আভাস

সকাল ৭টায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দিনভর রাজধানী ও এর আশপাশের আকাশ মেঘলা থাকতে পারে। তবে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোয় গতকাল সোমবার যৎসামান্য বৃষ্টিপাত হলেও আজ মঙ্গলবার সকাল থেকেই তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৭টায় প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দিনভর রাজধানী ও এর আশপাশের আকাশ মেঘলা থাকতে পারে। তবে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।

ভোর ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। আজ মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৮ মিনিটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *