মধ্যপ্রাচ্যের ৪০টিরও বেশি জ্বালানি কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত: আইইএ
মার্চ ২৪, ২০২৬
দেশে এখন ‘মামলা বাণিজ্য’ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে: রুমিন ফারহানা
মার্চ ২৪, ২০২৬
মধ্যপ্রাচ্যের ৪০টিরও বেশি জ্বালানি কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত: আইইএ
মার্চ ২৪, ২০২৬
দেশে এখন ‘মামলা বাণিজ্য’ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে: রুমিন ফারহানা
মার্চ ২৪, ২০২৬

ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান

ইরান থেকে ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। মঙ্গলবার (২৪ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। এদিকে কুয়েতও হামলার আশঙ্কা দেখা দিয়েছে। এক ঘণ্টারও কম সময়ের মধ্যে দেশটিতে দুবার সাইরেন বেজে উঠেছে।

কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ প্রতিহত করছে। মাঝআকাশে এসব হামলা প্রতিরোধের কারণে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

কর্তৃপক্ষ দেশটির নাগরিকদের সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *