মধ্যপ্রাচ্য যুদ্ধে ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার ১০৭ বিলিয়ন ডলারের এলএনজি প্রকল্প
মার্চ ২২, ২০২৬
দেশীয় চিনিকলগুলো চালু করা নতুন সরকারের জন্য কেন জরুরি
মার্চ ২২, ২০২৬
মধ্যপ্রাচ্য যুদ্ধে ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার ১০৭ বিলিয়ন ডলারের এলএনজি প্রকল্প
মার্চ ২২, ২০২৬
দেশীয় চিনিকলগুলো চালু করা নতুন সরকারের জন্য কেন জরুরি
মার্চ ২২, ২০২৬

ফেনীতে দাঁড়িয়ে থাকা বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় দাঁড়িয়ে থাকা বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলে আরেক বাসের ধাক্কায় অন্তত ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। ধীরগতিতে ওই সড়ক অতিক্রমের সময় একটি যাত্রীবাহী বাস একটি অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স কথা কাটাকাটি শুরু হলে সেখানে মোটরসাইকেল ও আরো কিছু যানবাহন দাঁড়িয়ে যায়।

এর কিছুক্ষণ পর আরেকটি যাত্রীবাহী বাস এসে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোয় সজোরে ধাক্কা দেয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত হন আরো অন্তত ৫ জন।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, নিহতদের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এখন পর্যন্ত কারো নাম পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *