
ইউএনজিএর সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ
মার্চ ১৬, ২০২৬
আলোচনা সভায় বক্তারা ইরান যুদ্ধের প্রভাবে লাখ লাখ কর্মীর শ্রমবাজার ঝুঁকির মুখে
মার্চ ১৬, ২০২৬ইউনাইটেড ন্যাশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) ও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) যৌথ আয়োজনে দুই দিনব্যাপী গ্লোবাল ফ্রড সামিট ২০২৬-এ অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল বিকালে ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আজ ও আগামীকাল অনুষ্ঠেয় এ সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সামিটের উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ মন্ত্রী ‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’ শীর্ষক উচ্চ পর্যায়ের রাউন্ডটেবিল বৈঠক ও ‘ন্যাশনাল কমিটমেন্টস/প্লেজেস অন কমব্যাটিং ফ্রড’ শীর্ষক উচ্চপর্যায়ের বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়া মন্ত্রী সাইডলাইন ইভেন্টের অংশ হিসেবে ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী আরটি হন লর্ড হ্যানসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
সামিট শেষে আগামী ২০ মার্চ ভোর ৫টা ৩৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় ফিরবেন।


