৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ
মার্চ ১৬, ২০২৬
গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মার্চ ১৬, ২০২৬
৪২ জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের বিরুদ্ধে জামায়াতের প্রতিবাদ
মার্চ ১৬, ২০২৬
গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মার্চ ১৬, ২০২৬

ইউএনজিএর সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইল বাংলাদেশ

২০২৬-২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার গ্রিগরিয়েভিচ খোজিনের সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানানো হয়।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘস্থায়ী সম্পর্ক আরো দৃঢ় হবে।

প্রতিমন্ত্রী দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করে বলেন, ‘জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, দক্ষ জনশক্তি প্রেরণ এবং দুই দেশের জনগণের মধ্যে বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়েছে।’

তিনি রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততা ও পারস্পরিকভাবে লাভজনক ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মস্কোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ধারাবাহিক গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করেন।

উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ এবং দুই বন্ধুত্বপূর্ণ দেশের দীর্ঘস্থায়ী ও পারস্পরিকভাবে লাভজনক অংশীদারত্ব এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *