হরমুজ প্রণালীতে ইরানের মাইন আতঙ্ক: বিশ্ব অর্থনীতির জন্য নতুন ঝুঁকি
মার্চ ১১, ২০২৬
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ২০৯ বল হাতে রেখেই জয় পেল বাংলাদেশ
মার্চ ১১, ২০২৬
হরমুজ প্রণালীতে ইরানের মাইন আতঙ্ক: বিশ্ব অর্থনীতির জন্য নতুন ঝুঁকি
মার্চ ১১, ২০২৬
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ২০৯ বল হাতে রেখেই জয় পেল বাংলাদেশ
মার্চ ১১, ২০২৬

রাবিতে প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার ২৮ মার্চ

কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকারে তাকে শুধু একবার অংশ নিতে হবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শারীরিক প্রতিবন্ধী কোটায় ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের নির্বাচনী সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। শারীরিক প্রতিবন্ধী নির্বাচন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক (ভারপ্রাপ্ত) ডা. মাফরূহা সিদ্দিকা লিপির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ মার্চ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসকের কক্ষে এ সাক্ষাৎকার নেওয়া হবে। এদিন এ, বি ও সি ইউনিটের শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

আরো বলা হয়েছে, সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র অথবা নম্বরপত্রসহ মূল রেজিস্ট্রেশন কার্ড, পরিদর্শক কর্তৃক স্বাক্ষরকৃত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধীর সনদপত্র সঙ্গে আনতে হবে।

এছাড়া কোনো শিক্ষার্থীর নাম একাধিক ইউনিটে থাকলেও সাক্ষাৎকারে তাকে শুধু একবার অংশ নিতে হবে। সাক্ষাৎকারের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *