
ইরান পরিস্থিতি মধ্যস্থতায় বিশেষ দূত পাঠাচ্ছে চীন
মার্চ ৯, ২০২৬
যুদ্ধ নিয়ে ট্রাম্পের বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী বার্তায় অনিশ্চয়তা বাড়ছে
মার্চ ১০, ২০২৬গতকাল রোববার সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে সংগঠিত এক বিমান হামলায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
সৌদি আরবে নিহত দুজনের মরদেহ দেশটির কর্তৃপক্ষের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে দেশে আনা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে।
আরেকটি ক্ষুদে বার্তায় মন্ত্রণালয়টি জানিয়েছে, যারা মধ্যপ্রাচ্য থেকে দেশে ছুটিতে এসেছেন, যুদ্ধের কারণে যেতে পারছেন না এবং ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের ভিসার মেয়াদবৃদ্ধির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।
গতকাল রোববার সৌদি আরবের আল-খারজ গভর্নরেটে সংগঠিত এক বিমান হামলায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহতরা হলেন, কিশোরগঞ্জের কটিয়াদী নিবাসী বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ হোসেন।
এতে আরো জানানো হয়েছে, এ ঘটনায় আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এরইমধ্যে তাদের সঙ্গে দেখা করেছেন এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা যায়।


