ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
মার্চ ৯, ২০২৬
তিন জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস
মার্চ ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
মার্চ ৯, ২০২৬
তিন জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস
মার্চ ৯, ২০২৬

মধ্যপ্রাচ্যের সংঘাতে জ্বালানি তেলের দাম বাড়ল প্রায় ৩০ শতাংশ

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম এরইতোমধ্যে ব্যারেলপ্রতি ১১৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে, যা প্রায় ২৯ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১১৭ দশমিক ৭০ ডলার, যা প্রায় ২৬ দশমিক ৯৮ শতাংশ বেশি।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই উত্তেজনার জেরে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। খবর ওয়েল প্রাইস ডটকম।

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম এরইতোমধ্যে ব্যারেলপ্রতি ১১৭ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে, যা প্রায় ২৯ দশমিক ২৭ শতাংশ বৃদ্ধি। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১১৭ দশমিক ৭০ ডলার, যা প্রায় ২৬ দশমিক ৯৮ শতাংশ বেশি।

মধ্যপ্রাচ্যজুড়ে ধারাবাহিক হামলা এবং পাল্টা হামলার ঘটনায় এই মূল্যবৃদ্ধি ঘটছে। ইসরায়েল তেহরানের কাছে একটি বড় জ্বালানি সংরক্ষণাগারে হামলা চালিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইরান অঞ্চলজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

জ্বালানি ব্যবসায়ীরা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছেন যে এই সংঘাত পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর উৎপাদন বা রফতানির ওপর কতটুকু প্রভাব ফেলে। একদিকে ইরান তাদের বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী যেকোনো জাহাজে হামলার হুমকি দিয়ে রেখেছে, অন্যদিকে সরবরাহ ব্যবস্থা সচল রাখা নিয়ে বিশ্বব্যাপী অনিশ্চয়তা বাড়ছে। বর্তমান পরিস্থিতিতে যদি সংঘাত আরো দীর্ঘায়িত হয়, তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *