ঝিনাইদহ বিসিক সম্প্রসারণে অংশীজনের সঙ্গে মতবিনিময়
মার্চ ৫, ২০২৬
রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা
মার্চ ৫, ২০২৬
ঝিনাইদহ বিসিক সম্প্রসারণে অংশীজনের সঙ্গে মতবিনিময়
মার্চ ৫, ২০২৬
রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা
মার্চ ৫, ২০২৬

আসিফ মাহমুদের ২ ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৮৭ হাজার টাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাইয়ে সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সামনেও হবে। তবে আমরা স্বচ্ছতা বজায় রেখে রাজনীতি করেছি এবং করব। এখন স্থানীয় নির্বাচনের প্রাথমিক প্রার্থীতা ঘোষণা করা হলে আবার এমন প্রশ্ন তুলছে। গতকাল রাতে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ব্যাংকের হিসাব তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, আমি প্রথমে আমার ব্যাংক হিসাব তুলে ধরার ঘোষণা দেয় পরে যখন বুঝতে পারি এটা নিয়ে আবার প্রশ্ন উঠতে পারে তখন আমার পরিবারের সকলের ব্যাংক হিসাব তুলে ধরার সিদ্ধান্ত নেয়। আমার পরিবারের মোট ব্যাংক একাউন্ট রয়েছে ৯টি। তার মধ্যে আমার বাবা পেশায় একজন শিক্ষক তার ৫টি অ্যাকাউন্ট রয়েছে তার মধ্যে সেলারি, সঞ্চয় ক্রেডিট, লোন অ্যাকাউন্ট রয়েছে। তার সেলারি অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স ৫ লক্ষ ৪৭ হাজার ৭১১ টাকা। এর মধ্যে সার্ভিস লোন হিসেবে ১০ লক্ষ টাকা লোন নিয়েছিল, পরিশোধের বাকি আছে ৬ লক্ষ টাকা।
আমার মায়ের একটি অ্যাকাউন্ট আছে বর্তমার ব্যালেন্স ২১ হাজার ১৫৪ টাকা আর আমার স্ত্রীর আছে ৬১৩ টাকা। আসিফ নিজের অ্যাকাউন্ট হিসাব তুলে ধরেন বলেন, আমার সোনালি ব্যাংকে একটি অ্যাকাউন্টে বর্তমান ব্যালেন্স ৯ হাজার ৯৩০ টাকা। এছাড়াও আমি অর্ন্তবর্তী সরকারের উপদেষ্টা থাকাকালীন ১৫ মাস দায়িত্ব পালন করি এবং ৫ বার বিদেশ সফরে যায়। আমার বেতন, ভাতা ও বিভিন্ন সময়ের বিশেষ ভাতা নিয়ে মোট ব্যালেন্স রয়েছে ৯ লক্ষ ৭৮ হাজার ৬২৬ টাকা। বিভিন্ন সময়ে ট্রান্সজিকশন হিসাব রয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা। উপদেষ্টা থাকার সময় ৫ দেশ সফরে ভাতাসহ নানা খরচে মোট পেয়েছিলাম ৪০-৪৫ লাখ টাকা। আসিফ বলেন, আপনারা দেখেছেন অর্ন্তবর্তী সরকারের সময় এনসিপির নেতা তানভীরের নামেও এমন ভিত্তিহীন ৪০০ কোটি টাকার অভিযোগ করা হয়েছিল এবং এই সরকারের সময় দূদক সেটি নিষ্পত্তি করে দেয়। কিন্তু আমাদের দলের ও তার যে মান ক্ষুন্ন হলো তাতে তা রিকভারের জন্য কোনো ব্যবস্থা নেয়া হয় নি।

তিনি আরও বলেন, দেশের প্রথম সারির কিছু মিডিয়া এমন ভিত্তিহীন নিউজ করায়। আমরা যখন সে সব প্রতিষ্ঠানে গিয়েছি তখন সে রিপার্টাররা বলে ভাই আমাদের কিছু করার নাই। অর্থ্যাৎ বারবার আমাদের সামাজিকভাবে এসব হেনস্তা করা হচ্ছে মিডিয়া দিয়ে। তবুও আমরা আমাদের স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালন করেছি এবং সামনেও মানুষের হয়ে কথা বলব। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গত সোমবার বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত ব্যাংক হিসাবের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *