দেশের ৫৬ শতাংশ গ্যাসই উত্তোলন করে মার্কিন কোম্পানি গ্যাস সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের শরণাপন্ন বাংলাদেশ
মার্চ ৫, ২০২৬
ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ১৯তম দফার হামলা শুরু
মার্চ ৫, ২০২৬
দেশের ৫৬ শতাংশ গ্যাসই উত্তোলন করে মার্কিন কোম্পানি গ্যাস সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের শরণাপন্ন বাংলাদেশ
মার্চ ৫, ২০২৬
ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ১৯তম দফার হামলা শুরু
মার্চ ৫, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে এ সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা গ্রহণ করা হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সোমবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে এ সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *