স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা
মার্চ ৪, ২০২৬
হরমুজ প্রণালীতে অচলাবস্থা বিশ্ববাজারে অ্যালুমিনিয়াম সরবরাহে বড় সংকটের শঙ্কা
মার্চ ৪, ২০২৬
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা
মার্চ ৪, ২০২৬
হরমুজ প্রণালীতে অচলাবস্থা বিশ্ববাজারে অ্যালুমিনিয়াম সরবরাহে বড় সংকটের শঙ্কা
মার্চ ৪, ২০২৬

টুকু-সাকিসহ ৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে

৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করেছে সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

প্রজ্ঞাপন অনুসারে, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত হয়েছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে দেয়া হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *