
নারী এশিয়া কাপ চীনের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ
মার্চ ২, ২০২৬
ইরানি হামলায় কাতারের এলএনজি উৎপাদন বন্ধ
মার্চ ২, ২০২৬ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চারজন সহকারী পরিচালক পদোন্নতি পেয়ে উপপরিচালক হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বিকাল ৩টায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের র্যাংকব্যাজ পরিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংকব্যাজ পরিয়ে দেন।
পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন বলেন, মহাপরিচালকের আন্তরিক উদ্যোগ ও কার্যকর ব্যবস্থার কারণে কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই এ পদোন্নতি দেয়া সম্ভব হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ বিষয়ে পূর্ণ সহযোগিতা পাওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন। দ্রুততম সময়ের মধ্যে এ পদোন্নতির প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, পদোন্নতি শুধু মর্যাদা ও পদমর্যাদা বৃদ্ধি করে না, দায়িত্বও বাড়ায়। তিনি আশা প্রকাশ করেন, পদোন্নতিপ্রাপ্তরা সততা ও স্বচ্ছতার সঙ্গে বর্ধিত দায়িত্ব পালন করবেন। পরে তিনি উপস্থিত পরিচালক ও উপপরিচালকদের সঙ্গে নিয়ে পদোন্নতিপ্রাপ্তদের র্যাংকব্যাজ পরিয়ে দেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান। পদোন্নতিপ্রাপ্তদের পক্ষে প্রতিক্রিয়া জানান উপপরিচালক (পরিকল্পনা) মো. মনির হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার। এছাড়া উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।


