মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশী নিহত, আহত ৭
মার্চ ২, ২০২৬
ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি
মার্চ ২, ২০২৬
মধ্যপ্রাচ্যে হামলায় ২ বাংলাদেশী নিহত, আহত ৭
মার্চ ২, ২০২৬
ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি
মার্চ ২, ২০২৬

নারী এশিয়া কাপ চীনের বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

নারী এশিয়া কাপের ২১তম আসর শুরু হয়ে গেছে রোববার। মঙ্গলবার তৃতীয় দিন মাঠে নামছে বাংলাদেশ। শুরুতেই বাংলাদেশের সামনে চীন। টুর্নামেন্ট ইতিহাসের সবচেয়ে সফল দল চীন, যারা নয়বারের চ্যাম্পিয়ন। বাংলাদেশ এবারই প্রথম খেলছে এশিয়া কাপে।

এএফসি নারী এশিয়া কাপের ২১তম আসর শুরু হয়ে গেছে রোববার। মঙ্গলবার তৃতীয় দিন মাঠে নামছে বাংলাদেশ। শুরুতেই বাংলাদেশের সামনে চীন। টুর্নামেন্ট ইতিহাসের সবচেয়ে সফল দল চীন, যারা নয়বারের চ্যাম্পিয়ন। বাংলাদেশ এবারই প্রথম খেলছে এশিয়া কাপে। ১৭ র‍্যাংকধারী চীন ও ১১২ র‍্যাংকধারী বাংলাদেশের ম্যাচটা হবে ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে। বাংলাদেশ সময় দুপুর ২টায় (সিডনির সময় সন্ধ্যা ৭টা) শুরু হবে ম্যাচটি।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ সামনে রেখে আজ সোমবার সিডনিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার বলেন, ‘এটি সম্ভবত বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় বা ঐতিহাসিক ম্যাচ হতে যাচ্ছে।’ নয়বারের চ্যাম্পিয়ন চীনের সঙ্গে বাংলাদেশের এই অসম লড়াইকে তিনি ‘ডেভিড বনাম গোলিয়াথ’–এর যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন।

দলের প্রস্তুতি নিয়ে বাটলার একটু মজা করে বলেন, ‘আমরা গুলিস্তানে ক্যাম্প করে এসেছি। এখন করছি অস্ট্রেলিয়ায়। বাস্তবতা বোঝার জন্য বলছি, যাতে কোনো উচ্চাকাঙ্ক্ষা না করা হয়। তবে সামর্থ্যের সেরাটা দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি বাস্তববাদী। প্রস্তুতিই সবকিছু। যদি ভালোভাবে প্রস্তুতি না নেয়া যায়, ফলাফলের আশা না করাই ভালো। তবে আমরা অস্ট্রেলিয়ায় এসে যা করেছি, তা যথেষ্ট।’

‘ছোট’ হলেও বাটলার চান তার দল রক্ষণাত্মক ফুটবল খেলুক। তিনি বলেন, ‘ফলাফল যা-ই হোক, আমরা বাস পার্ক করার মতো দল নই। আমি চাই মেয়েরা মাঠে গিয়ে নিজেদের মেলে ধরুক এবং স্বাধীনভাবে ফুটবল খেলুক। আমরা সততার সঙ্গে খেলব। আমরা ছোট হতে পারি, কিন্তু খেলোয়াড়দের হৃদয় বড়। তারা দেশের জন্য ভালো করতে চায়। আমরা কঠিন প্রতিযোগিতার মধ্যে আছি, তবে আমরা আমাদের ফুটবল খেলব, মানুষের মন জয় করব এবং সততা ও বিনয় বজায় রাখব।’

ban in australia
অধিনায়ক আফঈদা খন্দকার চীনের মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষেও কোনো মানসিক চাপে নেই বলে জানান। তিনি বলেন, ‘আমরা কোনো চাপ নিচ্ছি না। আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, দেশের মানুষের জন্য খেলছি। আমরা এখানে এসেছি খেলাটি উপভোগ করতে। মাঠে নামলে আমরা তাদের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে দেখব না, বরং আমাদের নিজেদের খেলাটা খেলব এবং সেরাটা দেয়ার চেষ্টা করব।’

প্রথমবার খেলতে আসা বাংলাদেশকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন চীনের কোচ আন্তে মিলিচিক। মিলিচিক বলেন, ‘আধুনিক ফুটবলে যেকোনো দল যেকোনো দিনে কঠিন সময় উপহার দিতে পারে। বাংলাদেশ এখানে কোনো চাপ ছাড়াই খেলবে। তাদের কিছু ভালো খেলোয়াড় আছে। আমরা তাদের মোটেও খাটো করে দেখছি না। গত কয়েক বছরে বাংলাদেশের নারী ফুটবলে বিনিয়োগ এবং তাদের খেলার মান অনেক বেড়েছে। বাংলাদেশ একটি তরুণ ও পরিশ্রমী দল, তারা প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টে খেলতে এসেছে। তারা কোনো চাপ ছাড়াই সাবলীল ফুটবল খেলে। আমরা আগামীকাল (আজ) একটি কঠিন ম্যাচের প্রত্যাশা করছি, তবে আমাদের মূল লক্ষ্য আমাদের নিজস্ব প্রস্তুতি এবং পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করা।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে চীনের অধিনায়ক উ হাইয়ান বলেন, ‘এই টুর্নামেন্টে অংশ নিতে পেরে আমি খুব খুশি। আমরা এরই মধ্যে ভালো প্রস্তুতি নিয়েছি। আগামীকাল (আজ) আমাদের প্রথম ম্যাচ এবং কিছু চ্যালেঞ্জ থাকলেও আমি বিশ্বাস করি আমরা ইতিবাচক পারফরম্যান্স দেখাতে পারব। বাংলাদেশ র‍্যাংকিংয়ে নিচে থাকলেও আমরা ম্যাচের আগে অন্য কিছু নিয়ে ভাবছি না। ধাপে ধাপে এগোতে চাই। চোটের কারণে আমি গত টুর্নামেন্ট মিস করেছিলাম, তাই এবার অধিনায়ক হিসেবে নিজের সেরাটা দিতে আমি উন্মুখ হয়ে আছি।’

বাছাইপর্বে বাংলাদেশের চমক জাগানো ফল নিয়ে তিনি বলেন, ‘আমরা প্রতিটি প্রতিপক্ষকে সম্মান করি এবং বিশ্লেষণ করি। বাংলাদেশ দল খুব তরুণ এবং আক্রমণাত্মক। তারা মিয়ানমারকে তাদের মাঠে হারিয়ে এখানে আসার যোগ্যতা অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *