
১৬ হাজার শিক্ষার্থী নিয়ে রাবি প্রশাসনের গণ-ইফতার
মার্চ ১, ২০২৬
মেহেরপুরে পোকার আক্রমণে মারা যাচ্ছে শত শত তালগাছ
মার্চ ১, ২০২৬চট্টগ্রামের সীতাকুণ্ডে শীতলপুর এলাকায় আবুল খায়ের স্টিল মিলের অফিসে ভাংচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানের এক নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। এ ব্যাপারে গতকাল সীতাকুণ্ড মডেল থানায় মামলা হয়েছে। কারখানার একজন নিরাপত্তা কর্মী মামলাটি করেছেন বলে জানিয়েছেন থানার ওসি মো. মহিনুল ইসলাম। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে ১০-১৫ জন লোহা ও রড লুটের চেষ্টা চালায়। এ সময় নৈশপ্রহরী ক্ষতেন ত্রিপুরা ও অফিস স্টাফ আব্দুল মোতালেবসহ কয়েকজন শ্রমিককে পিটিয়ে আহত করে তারা। অফিস ও গেটেও ভাংচুর করা হয়।
আবুল খায়ের গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ও এইচআর অ্যাডমিন ইনচার্জ ইমরুল কাদের ভূঁইয়া বলেন, ‘অস্ত্রধারীরা কারখানায় লুটপাটের চেষ্টা চালায়। এ সময় মিলের শ্রমিকরা এলাকাবাসীর সহযোগিতা চাইলে তারা এগিয়ে আসে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।’
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, কারখানার এক নিরাপত্তা কর্মী থানায় মামলা করেছেন। ঘটনা তদন্তে পুলিশ কাজ করছে।


