ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, দেশজুড়ে ৪০ দিনের শোক ঘোষণা
মার্চ ১, ২০২৬
খামেনি হত্যাকাণ্ড সোলাইমানি থেকে শুরু হওয়া ‘ডমিনো ইফেক্টের’ শেষ ধাপ
মার্চ ১, ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, দেশজুড়ে ৪০ দিনের শোক ঘোষণা
মার্চ ১, ২০২৬
খামেনি হত্যাকাণ্ড সোলাইমানি থেকে শুরু হওয়া ‘ডমিনো ইফেক্টের’ শেষ ধাপ
মার্চ ১, ২০২৬

খামেনি হত্যা: ‘ভয়াবহ প্রতিশোধের’ ঘোষণা আইআরজিসির

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কঠোর হুঁশিয়ারি জারি করেছে। ফারস নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, আইআরজিসি খুব শিগগিরই এক ‘বিধ্বংসী অভিযান’ শুরু করার ঘোষণা দিয়েছে। তারা এ অভিযানকে ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অপারেশন’ হিসেবে বর্ণনা করেছে। সামরিক বাহিনীর এই ঘোষণা অনুযায়ী, এই প্রতিশোধমূলক হামলাটি আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হতে যাচ্ছে। খবর রয়টার্স।

আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে যে, এই অভিযানের মূল লক্ষ্যবস্তু হবে এই অঞ্চলের ‘দখলকৃত এলাকা’ এবং সেখানে অবস্থিত ‘আমেরিকান সন্ত্রাসী ঘাঁটিসমূহ’। খামেনিকে তার কর্তব্যরত অবস্থায় হত্যার বদলা নিতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে দাবি করেছে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *