চাহিদা বেড়েছে দেশী মাছের, কেনার সামর্থ্য নেই অধিকাংশ ক্রেতার
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
খামেনি হত্যা: ‘ভয়াবহ প্রতিশোধের’ ঘোষণা আইআরজিসির
মার্চ ১, ২০২৬
চাহিদা বেড়েছে দেশী মাছের, কেনার সামর্থ্য নেই অধিকাংশ ক্রেতার
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
খামেনি হত্যা: ‘ভয়াবহ প্রতিশোধের’ ঘোষণা আইআরজিসির
মার্চ ১, ২০২৬

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, দেশজুড়ে ৪০ দিনের শোক ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এবং ফারস নিউজ তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

খামেনির মৃত্যুতে ইরান সরকার দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোক পালনের অংশ হিসেবে আগামী সাত দিন ইরানে সাধারণ ছুটি ঘোষণা করেছে ইরান সরকার।

ফারস নিউজ এজেন্সির সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি শনিবার ভোরে নিহত হয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, হামলার সময় তিনি তেহরানে তার দপ্তরে অবস্থান করছিলেন এবং নিজের ‘অর্পিত দায়িত্ব পালনরত’ অবস্থায় ছিলেন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, ওই হামলায় খামেনির মেয়ে, নাতি এবং জামাতাও প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *