যুদ্ধ, সংকট ও ক্ষমতার পালাবদল কেন অটল থাকে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের চেয়ার
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
যুদ্ধ, সংকট ও ক্ষমতার পালাবদল কেন অটল থাকে কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের চেয়ার
ফেব্রুয়ারি ২৮, ২০২৬
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর
ফেব্রুয়ারি ২৮, ২০২৬

চট্টগ্রামে অর্থ ও পরিকল্পনামন্ত্রী অর্থনৈতিক উত্তরণে ট্যাক্স ও বিনিয়োগ বাড়াতে হবে

দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে ট্যাক্স (কর) ও দেশী-বিদেশী বিনিয়োগ বাড়ানোই সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় প্রস্তাবিত একটি হাসপাতাল নির্মাণের জায়গা গতকাল বিকালে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রায়োরিটি তো ট্যাক্স বাড়াতে হবে আমাদের, ট্যাক্স বাড়ানোর মাধ্যমে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। দেশের ভেতরে এবং দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এটার মাধ্যমেই একমাত্র আপনি ট্যাক্স বাড়াতে পারবেন।’

বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘কর্মসংস্থান আমাদের আরেকটা কর্মসূচি। বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম। সুতরাং বিনিয়োগ না হলে কর্মসংস্থান কোত্থেকে হবে? এজন্য আমরা জোর দিচ্ছি ইনভেস্টমেন্টের ওপর। দেশী-বিদেশী ইনভেস্টমেন্টে জোর দিচ্ছি। আবারো বলছি, কর্মসংস্থান এটা আমাদের প্রায়োরিটি।’

আগামী বাজেটে কী অগ্রাধিকার পাবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘কর্মসংস্থান দিয়েই শুরু হবে। এটা করার জন্য যা যা প্রয়োজন সেটা করা হবে।’

চট্টগ্রাম-১১ (বন্দর ও পতেঙ্গা) আসনের সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘পতেঙ্গা অঞ্চলে কোনো বড় হাসপাতাল না থাকায় দীর্ঘদিন ধরে একটি হাসপাতালের দাবি রয়েছে। সেই দাবির পরিপ্রেক্ষিতে একটি বড় জেনারেল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে, যেখানে বিশেষায়িত সেবাও থাকবে। পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউট ও টেকনোলজিস্টদের জন্য আলাদা ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *