নবীন কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করবে: কৃষিমন্ত্রী
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম
ফেব্রুয়ারি ২৭, ২০২৬
নবীন কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা কৃষি সম্ভাবনাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরিত করবে: কৃষিমন্ত্রী
ফেব্রুয়ারি ২৬, ২০২৬
তারেক রহমানের ছেড়ে দেয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম
ফেব্রুয়ারি ২৭, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ ⬩ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির কাছাকাছি দক্ষিণ আফ্রিকা

South Africa West Indies T20 WCup Cricket

সুপার এইটে প্রথম ম্যাচে ভারতকে ৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, আর ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। এটা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় জয়। ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের কাছাকাছি পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে আজ সুপার এইট পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের টার্গেট দিয়েও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

টস হেরে ব্যাটিং করতে নামা ক্যারিবীয়রা ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ৫৭ বলে ৮৯ রানের জুটি গড়ে দলকে ১৭৬ রানের পুঁজি এনে দেন রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডার। যদিও দলের হারে বিফলেই যায় তাদের দুর্দান্ত পার্টনারশিপটা।

৩৭ বলে ৫২ রান করেন ক্যারিয়ারের প্রথম ফিফটি করা শেফার্ড, হোল্ডার ৩১ বলে করেন ৪৯ রান। এছাড়া ব্র্যান্ডন কিং ১১ বলে ২১ ও শাই হোপ ৬ বলে ১৬ রান করেন। অষ্টম উইকেটে ৮৯ রান তুলে রেকর্ড গড়েছেন হোল্ডার ও শেফার্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই অষ্টম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি। ১০০ রানের নিচে ৭ উইকেট হারানোর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি এটি দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অষ্টম বা তার পরবর্তী উইকেটগুলোতে এ পর্যন্ত আটবার ৫০ বা তার বেশি রানের জুটি হয়েছে। এর মধ্যে ছয়টি জুটিতেই যুক্ত ছিলেন রোমারিও শেফার্ড।

এর আগে কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডির গতিতে বিধ্বস্ত হয় ক্যারিবীয়রা। দুর্দান্ত শুরুর পর দুই রানের ব্যবধানে ২ উইকেট হারায় ক্যারিবীয়রা। সাজঘরে ফিরে যান শাই হোপ ও শিমরন হেটমায়ের। দুটি উইকেটই নেন রাবাদা। সেই রেশ কাটতে না কাটতে চতুর্থ ওভারের চতুর্থ বলে ব্র্যান্ড কিংকে ও ষষ্ঠ বলে রোস্টন চেজকে সাজঘরে পাঠান লুঙ্গি। এরপর করবিন বশ দুটি ও লুঙ্গি আরো একটি উইকেট নিলে বিপর্যস্ত হয়ে পড়ে ক্যারিবীয়রা (৮৩/৭)। সেখান থেকে হোল্ডার ও শেফার্ডের লড়াই ওয়েস্ট ইন্ডিজকে ভালো সংগ্রহ এনে দেয়।

এরপর অধিনায়ক এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক ওপেনিং জুটিতেই ৮ ওভারে ৯৫ রান তুলে দিলে দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনা বেড়ে যায়। এরপর দ্বিতীয় উইকেটে মার্করাম ও ৫০ বলে ৮২ রান তুলে দলকে জিতিয়ে মা ছাড়েন। তাদের দাপটে ৯ উইকেট ও ২৩ বল হাতে রেখে জয় পায় প্রোটিয়ারা।

সুপার এইটে প্রথম ম্যাচে ভারতকে ৭৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, আর ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। এটা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় জয়। ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *