১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন পরিস্থিতি রাখাইনের ভবিষ্যৎ কী?
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন পরিস্থিতি রাখাইনের ভবিষ্যৎ কী?
ফেব্রুয়ারি ২৪, ২০২৬

খুলনার বায়তুন নূর শপিং কমপ্লেক্সে আগুন, পুড়ল ১০ দোকান

মালেক বলেন, সোমবার রাত ১১টার দিকে খুলনার নিউ মার্কেটের পাশের বায়তুন নূর শপিং কমপ্লেক্সের নিচ তলায় মোবাইল ফোন বিক্রির মার্কেটে আগুন লাগে। সংবাদ পেয়ে আমরা ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি এবং ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খুলনার বায়তুন নূর শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি দোকান পুড়ে গেছে। সোমবার রাত ১১টার দিকে খুলনা নিউ মার্কেটের পাশে অবস্থিত শপিং কমপ্লেক্সটিতে আগুন লাগার তথ্য দেন খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এমডি আব্দুল মালেক।

মালেক বলেন, সোমবার রাত ১১টার দিকে খুলনার নিউ মার্কেটের পাশের বায়তুন নূর শপিং কমপ্লেক্সের নিচ তলায় মোবাইল ফোন বিক্রির মার্কেটে আগুন লাগে। সংবাদ পেয়ে আমরা ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি এবং ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে মোবাইল ফোন বিক্রির দোকানসহ ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে বায়তুন নূর শপিং কমপ্লেক্সের নিচ তলায় একটি মোবাইল ফোন বিক্রির দোকান থেকে আগুনের ধোঁয়া দেখা যায়। বিষয়টি দেখে স্থানীয়রা নিরাপত্তা কর্মীকে সংবাদ দেন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে মার্কেটে।

পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশ কয়েকটি মোবাইল ফোন বিক্রির দোকানের মালামাল পুড়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *