তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, ভারত সফরের আমন্ত্রণ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
আজ বিকালে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, ভারত সফরের আমন্ত্রণ
ফেব্রুয়ারি ১৮, ২০২৬
আজ বিকালে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে: জাহাঙ্গীর আলম চৌধুরী

বিদায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নির্ভেজাল, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নির্ভেজাল, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের দিন সারা দেশে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি এবং কোনো প্রাণহানি হয়নি।’ স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী সংবর্ধনা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘নির্বাচনে কোনো অবৈধ হাতিয়ার ব্যবহার হয়নি। গণমাধ্যম যেকোনো রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো, এক ও অবিচ্ছেদ্য অংশ। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভা এ তিন স্তরের পাশাপাশি গণমাধ্যমও সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *