নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না
ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উন্নত দেশ গড়ার সুযোগ দিয়েছে মানুষ

রাজবাড়ী-১ আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

রাজবাড়ী-১ আসন থেকে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ বিজয়কে তিনি ঐতিহ্যগত বিজয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি মনে করেন, এ অঞ্চলের মানুষ প্রমাণ করেছে বাংলাদেশ সবাইকে নিয়ে বসবাসের উপযুক্ত স্থান।

গতকাল সকালে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সাক্ষাৎ করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, ‘কোনো বিভাজন তৈরি করে দেশ ও দেশের মানুষকে বিপথে নেয়া যাবে না।’

বিএনপির এ নেতা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে গণতন্ত্র রক্ষার যে অগ্রযাত্রা হয়েছিল, খালেদা জিয়ার হাত দিয়ে তা আরো অগ্রসর হয়েছিল। আর তারেক রহমানের হাত ধরে আগামীর বাংলাদেশ হবে ক্ষুধা, দরিদ্র ও বেকারমুক্ত একটি উন্নত দেশ। উন্নত দেশ গড়ার সুযোগ দিয়েছে দেশের জনগণ। এ কারণে সারা দেশে বিএনপির বিজয় হয়েছে।’

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। রাজবাড়ী-২ আসনেও বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী হারুন অর রশিদ। তিনি পেয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *