আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই এখন প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
উন্নত দেশ গড়ার সুযোগ দিয়েছে মানুষ
ফেব্রুয়ারি ১৪, ২০২৬
আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতি সচল করাই এখন প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ১৩, ২০২৬
উন্নত দেশ গড়ার সুযোগ দিয়েছে মানুষ
ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। গুরুত্বপূর্ণ রাজনৈতিক এ মুহূর্তটি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক পরিকল্পনা সাজানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নামের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি একই দিনে দেশব্যাপী গণভোটও হয়। এবারের নির্বাচনের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য ছিল তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

নির্বাচন কমিশনের তথ্যমতে, ২০০৮ সালে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এটিই ছিল সবচেয়ে বেশি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক কমিটিসহ মোট ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল এই নির্বাচনী লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবারে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন; যার মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০। নির্বাচনে সর্বমোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। গুরুত্বপূর্ণ রাজনৈতিক এ মুহূর্তটি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রটোকল, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সেবার বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক পরিকল্পনা সাজানো হয়েছে।

নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *