দেশের সব কেন্দ্রে পৌঁছেছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম
ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভোট দেয়ার পর আপনারা কেন্দ্রে অবস্থান করবেন: হাসনাত আব্দুল্লাহ
ফেব্রুয়ারি ১২, ২০২৬
দেশের সব কেন্দ্রে পৌঁছেছে ব্যালটসহ নির্বাচনী সরঞ্জাম
ফেব্রুয়ারি ১২, ২০২৬
ভোট দেয়ার পর আপনারা কেন্দ্রে অবস্থান করবেন: হাসনাত আব্দুল্লাহ
ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোটারদের আঙুলের কালি মুছতে মেডিসিন আনছে জামায়াত —জোনায়েদ সাকি

ভোটারদের আঙুলে লাগানো কালি মুছতে জামায়াত মেডিসিন আনছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জোনায়েদ সাকি।

ভোটারদের আঙুলে লাগানো কালি মুছতে জামায়াত মেডিসিন আনছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘অনুপস্থিত ভোটারদের ভোট দিয়ে দেয়াসহ ইচ্ছাকৃতভাবে কেন্দ্রে মব তৈরি এবং সেগুলো প্রচার করে ভোটারদের বাধাগ্রস্ত করার পাঁয়তারাও করছে দলটি।’

গতকাল বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের পৌর এলাকার আমেনা প্লাজায় সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

জোনায়েদ সাকি বলেন, ‘ভোটারের পরিচিতি নিশ্চিত করতে হবে। আমরা ধর্মের পোশাকের প্রতি সম্মান করি। সেটা নিয়ে প্রশ্ন তুলি না। কিন্তু পরিচয় নিশ্চিত হয় সেটা করতে হবে। কারণ একটি বিশেষ পোশাক জাল ভোট দেয়ায় ব্যবহার হতে পারে।’

জোটের এ প্রার্থী বলেন, ‘প্রশাসন একটি দলের পক্ষে প্রভাবিত হলে অনেক কিছু তারা দেখবে না। জাল ভোট দেয়া, কেন্দ্র দখলের পরিকল্পনা, কালো টাকার ছড়াছড়ির বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেয়া হয়েছে। তারা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে। দুদিন ধরে ভোটারদের থামানোর চেষ্টা করা হচ্ছে। বাঁশের লাঠি তৈরি করছে। দলের সঙ্গে যুক্তদের প্রিসাইডিং অফিসার দেয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *