
রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্র থেকে ভোটাধিকার প্রয়োগ করবেন জামায়াত আমির
ফেব্রুয়ারি ১১, ২০২৬
চাঁদপুর-৪ আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নের ভোটকেন্দ্রের নারী ভোটারদের দায়িত্বে থাকবেন শুধুই নারীরা
ফেব্রুয়ারি ১১, ২০২৬ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ ইতোমধ্যে শেষ হয়েছে। এবার ভোট দেওয়ার পালা। এই মুহূর্তে আলোচনার মূল বিষয় প্রার্থীরা কে কোথায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাসস।
গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত এবং এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়।


