
১২.৩৭ কোটি হারিয়ে ২.৮১ কোটি পাচ্ছেন মুস্তাফিজ
ফেব্রুয়ারি ৬, ২০২৬
‘বাংলাদেশের পাশে আছি’, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি ৬, ২০২৬টানা তিন জয়ে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখাল বাংলাদেশ। গতকাল পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
টানা তিন জয়ে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাম লেখাল বাংলাদেশ। গতকাল পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। গতকাল আরেক ম্যাচে ভুটানকে একই ব্যবধানে হারিয়েছে ভারত। শনিবার বাংলাদেশ-ভারত ফাইনাল।
ম্যাচের তৃতীয় মিনিটে প্রতীমার গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর দুই অর্ধ মিলিয়ে হ্যাটট্রিক করেন আলপি আক্তার। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথমটি, ৬৭ মিনিটে দ্বিতীয় ও ৮২ মিনিটে তৃতীয় গোল করেন তিনি।
প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে ও দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। ভারতকে আগেই হারিয়ে ফাইনালের মহড়া সেরে রেখেছে পিটার বাটলারের দল। শনিবার তাদের কাজে অনেকটা সহজ হবে বলেই ধারণা করা হচ্ছে।
অনূর্ধ্ব-১৮/অনূর্ধ্ব-১৯/অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের এটা সপ্তম আসর। এ আসরে বাংলাদেশ সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন। ভারত শিরোপা জিতেছে দুবার। বাংলাদেশ ও ভারত একবার যুগ্ম চ্যাম্পিয়ন। গত বছর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শিরোপা জিতে নিয়েছিল বাংলাদেশ। ২০২৪ সালে হয়েছিল ফাইনাল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনবদ্য ফাইনাল ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারও ১১-১১ গোলে সমতায় থাকে। পরিশেষে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার মধ্য দিয়ে নাটকীয়তার অবসান হয়।


