চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়লেও দাম চড়া
ফেব্রুয়ারি ৬, ২০২৬
এলপিজিতে কর কাঠামো পুনর্গঠন আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট নির্ধারণ
ফেব্রুয়ারি ৬, ২০২৬
চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়লেও দাম চড়া
ফেব্রুয়ারি ৬, ২০২৬
এলপিজিতে কর কাঠামো পুনর্গঠন আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট নির্ধারণ
ফেব্রুয়ারি ৬, ২০২৬

প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবু বকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবু বকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার কয়েক ঘণ্টা পর গতকাল রাতে নিজ এলাকায় নির্বাচনী জনসভা থেকে তিনি প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন।

সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালী শিমুল গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে রুমিন ফারহানা বলেন, ‘আপনারা নিরপেক্ষ থাকেন। কোনো দলের প্রতি কিংবা প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করবেন না। আমরা শেখ হাসিনার আমলের পুনরাবৃত্তি দেখতে চাই না।’

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘জনবান্ধব আচরণ করবেন। আমলা হয়েছেন মানে রাজা হয়ে যাননি। মনে রাখবেন, আমাদের মতো সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। পুলিশ, প্রশাসন, বড় দলগুলোর সবাইকে বলতে চাই—৫ আগস্ট দেখেছেন। সুতরাং মানুষকে ক্ষিপ্ত করবেন না। মানুষের রায়ের বিরুদ্ধে যাবেন না। মানুষের প্রতিনিধিকে সরানোর চেষ্টা করবেন না।’

এর আগে প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেয়া অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকায় গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এ বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে কী ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *