অমর একুশে বইমেলা ২০২৬ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন
ফেব্রুয়ারি ৫, ২০২৬
অস্ত্রসহ গ্রেফতার
ফেব্রুয়ারি ৬, ২০২৬
অমর একুশে বইমেলা ২০২৬ বিষয়ে জরুরি সংবাদ সম্মেলন
ফেব্রুয়ারি ৫, ২০২৬
অস্ত্রসহ গ্রেফতার
ফেব্রুয়ারি ৬, ২০২৬

মুন্সিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরল তিন বন্ধুর প্রাণ

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে তিন বন্ধু প্রাণ হারিয়েছেন। তাদের সবার বাড়ি টঙ্গীবাড়ী উপজেলায়।

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুরা-আলদি বাজার সড়কের এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সন্ধ্যায় একটি মোটরসাইকেলে আলদি বাজার এলাকায় ঘুরতে গিয়েছিলেন তিন বন্ধু তুর্য মাঝি (২৮), মোহাম্মদ সাকিব খান (২৭) ও শাহ সানিয়াত (২৫)। রাতে বাড়ি ফেরার পথে সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সাকিব ও সানিয়াত। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তূর্যকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এতে তিন বন্ধু প্রাণ হারিয়েছেন। তাদের সবার বাড়ি টঙ্গীবাড়ী উপজেলায়।

তিনি আরো বলেন, নিহতদের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *