আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় আজ
ফেব্রুয়ারি ৫, ২০২৬
স্থবির চট্টগ্রাম বন্দর: নৌপরিবহন উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে কর্তৃপক্ষ
ফেব্রুয়ারি ৫, ২০২৬
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার রায় আজ
ফেব্রুয়ারি ৫, ২০২৬
স্থবির চট্টগ্রাম বন্দর: নৌপরিবহন উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে কর্তৃপক্ষ
ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচন সামনে রেখে রাজধানীর সেনা ক্যাম্প পরিদর্শন করলেন জেনারেল ওয়াকার-উজ-জামান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকার জাতীয় স্টেডিয়াম, গুলিস্তান এ অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেইসঙ্গে বেসামরিক প্রশাসনের সঙ্গেও মতবিনিময় করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন সেনাপ্রধান। এ ছাড়া তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া এবং সেনাসদর, ঢাকা ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের পাশাপাশি ঢাকার বিভাগীয় কমিশনার, বেসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *