
৫২ বছরেও প্রশাসনের নির্ভরশীলতা থেকে বের হতে পারেনি ইসি জেলা প্রশাসকদের ওপর নির্ভর করছে সুষ্ঠু ভোট
ফেব্রুয়ারি ২, ২০২৬
বিএনপি ওপেনে ‘হ্যাঁ’ কিন্তু গোপনে ‘না’এর কার্যক্রম চালাচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ফেব্রুয়ারি ২, ২০২৬মোংলায় লোকালয় এলাকা থেকে সুন্দরবনের একটি মায়াবী হরিণ উদ্ধার করে বনে ফেরত পাঠানো হয়েছে।
মোংলায় লোকালয় এলাকা থেকে সুন্দরবনের একটি মায়াবী হরিণ উদ্ধার করে বনে ফেরত পাঠানো হয়েছে। বনসংলগ্ন চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, গতকাল দুপুরে এলাকায় একটি মায়াবী চিত্রা হরিণকে ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বন বিভাগে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগ হরিণটি উদ্ধার করে বনে ছেড়ে দেয়। তবে হরিণটি পশুর নদ সাঁতরে লোকালয়ে এসেছে নাকি চোরা শিকারিরা ধরে এনেছে তা নিয়ে বন বিভাগের অনুসন্ধান চলছে।


