স্বর্ণের দাম ভরিতে কমল ১৪ হাজার
জানুয়ারি ৩০, ২০২৬
নতুন প্রার্থী হিসেবে ভোটের মাঠে ভালোই সাড়া পাচ্ছি
জানুয়ারি ৩১, ২০২৬
স্বর্ণের দাম ভরিতে কমল ১৪ হাজার
জানুয়ারি ৩০, ২০২৬
নতুন প্রার্থী হিসেবে ভোটের মাঠে ভালোই সাড়া পাচ্ছি
জানুয়ারি ৩১, ২০২৬

নির্বাচনে থাকা দুই জোটই দেশকে হতাশ করেছে: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রধান দুই দলই ক্ষমতায় থাকা সত্ত্বেও দেশের দুর্নীতি ও সন্ত্রাস দূর করতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার গাজীপুর-১ আসনের কোনাবাড়ী কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় চরমোনাই পীর বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময়ে দেশ পাঁচবার দুর্নীতিতে শীর্ষস্থানে ছিল। সন্ত্রাসে সাধারণ মানুষ অতিষ্ঠ, রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অনাচার ছড়িয়ে পড়েছে। ২০০৬ সালের ১/১১ পরিস্থিতি তৈরি হওয়ার দায়ও এ জোটের।

তিনি আরো বলেন, বর্তমান বিএনপি ও জামায়াতের প্রচলিত নীতিতে ভোট দিলে দেশের ভাগ্য বদলাবে না। জনগণের কল্যাণ হবে না। আর এজন্য জনগণকে শরীয়াহ ও ইসলামের পক্ষে ভোট দিতে আহ্বান জানান তিনি ।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ৯০ শতাংশ মুসলিমের দেশে একমাত্র আমরাই হাতপাখা প্রতীক নিয়ে ইসলামের পক্ষে লড়াই চালাচ্ছি। আমি আপনাদের কাছে শরীয়াহর পক্ষে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি। সিদ্ধান্ত আপনারা নেবেন।

বাদ জুমা আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করীম আবরারসহ স্থানীয় নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *