
দুই সন্তানসহ রেললাইনে ঝাঁপ দিলেন মা, ট্রেনে কাটা পড়ে সবার মৃত্যু
জানুয়ারি ২৭, ২০২৬
টাঙ্গাইলের সংসদীয় আট আসন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানতে ব্যস্ত হেভিওয়েট প্রার্থীরা
জানুয়ারি ২৭, ২০২৬বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; গণহত্যাকারী, ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। আওয়ামী লীগের কখনো প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না।’
গতকাল দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার বমুবিলছড়িতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ জনসভা।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ আপনারা স্বাধীনতাপন্থী শক্তির সঙ্গে থাকুন। কারণ আওয়ামী লীগ কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। গণ-অভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং দিল্লিতে আশ্রয় নিয়েছে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয়ই ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন—এটাই প্রত্যাশা।’
বিএনপির এই প্রার্থী বলেন, ‘শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেননি। সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেননি। দেশে যারা রয়ে গেছে আমাদের অনেক ভাই-বন্ধু, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন, তারা রাজনীতি করতেই পারেন। সেটি তাদের ব্যক্তিগত স্বাধীনতা।’
ধর্মের উছিলায় একটি দল ভোট চায় মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘কেউ কেউ জান্নাতের বাহনা দিচ্ছে। এতে যেন কেউ বিভ্রান্ত না হয়।’ তিনি দেশের উন্নয়ন, নিরাপত্তা ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।


