
লাখো নিদর্শনের মধ্যে প্রদর্শন হচ্ছে মাত্র ৪ হাজার, প্রতিষ্ঠার ১১২ বছরেও আধুনিকায়ন হয়নি জাতীয় জাদুঘরের
জানুয়ারি ২৭, ২০২৬
আওয়ামী লীগের কখনো প্রকৃত রাজনৈতিক চরিত্র ছিল না —সালাহউদ্দিন আহমদ
জানুয়ারি ২৭, ২০২৬গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন হাফেজা খাতুন মালা (২৫) নামে এক নারী।
গাজীপুরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন হাফেজা খাতুন মালা (২৫) নামে এক নারী। এ সময় ট্রেনে কাটা পড়ে তাদের সবার মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর পূবাইল রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, সন্তানদের সঙ্গে নিয়ে আত্মহত্যা করেছেন ওই নারী। পূবাইল রেল স্টেশন মাস্টার মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত হাফেজা খাতুন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম এলাকার মোজাম্মেল হকের মেয়ে।
পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, হাফেজা খাতুন মালা তার মেয়ে তাবাসসুম (৮) ও ছেলে মারুফকে (৫) নিয়ে জয়দেবপুর থানার আতুরী এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। গতকাল সকালে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুরবাড়িতে ঝগড়া হয়। এরপর মেয়ে তাবাসসুমকে ইউনিফর্ম পরিয়ে স্কুলে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে দুই সন্তানসহ বের হন তিনি। বেলা ১১টার দিকে হাফেজা খাতুন পূবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়নেপাড়া এলাকার আউটার সিগনাল এলাকায় যান। এ সময় সেখানে তিনি দুই সন্তানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মা ও দুই সন্তানের মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান, পুলিশ তিনটি মরদেহ উদ্ধার করেছে। দুই সন্তান নিয়ে হাফেজা খাতুন মালা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এবং কেন তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।
পূবাইল রেল ক্রসিংয়ের গেটম্যান আবদুল সাত্তার জানান, দুই সন্তান মায়ের হাত ধরে টানাটানি করে সরে যেতে চাইছিল। কিন্তু ওই নারী তাদের শক্ত করে ধরে রেললাইনে দাঁড়িয়ে ছিলেন। দৌড়ে গিয়েও তাদের রক্ষা করতে পারেননি তিনি।


