চানখারপুলে ৬ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জানুয়ারি ২৬, ২০২৬
সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা
জানুয়ারি ২৬, ২০২৬
চানখারপুলে ৬ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জানুয়ারি ২৬, ২০২৬
সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা
জানুয়ারি ২৬, ২০২৬

প্রথমবারের মতো আউন্সপ্রতি স্বর্ণের দাম ছাড়াল ৫ হাজার ডলার

সোমবার গ্রিনিচ সময় ভোরে স্পট গোল্ডের দাম প্রায় ২ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৫ হাজার ৮১ দশমিক ১৮ ডলারে। এর আগে দিনের মধ্যেই দাম ছুঁয়েছিল ৫ হাজার ৯২ দশমিক ৭১ ডলার। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও প্রায় ২ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৯ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।

ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজে স্বর্ণ কেনার ধুম পড়ায় বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে এই মূল্যবান ধাতু। সোমবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৫ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করে ৫ হাজার ৯২ দশমিক ৭১ ডলারে পৌঁছেছে। খবর রয়টার্স।

সোমবার গ্রিনিচ সময় ভোরে স্পট গোল্ডের দাম প্রায় ২ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৫ হাজার ৮১ দশমিক ১৮ ডলারে। এর আগে দিনের মধ্যেই দাম ছুঁয়েছিল ৫ হাজার ৯২ দশমিক ৭১ ডলার। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচারও প্রায় ২ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৯ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু খামখেয়ালি সিদ্ধান্ত এবং শুল্ক আরোপের হুমকি এই মূল্যবৃদ্ধির প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে। গত সপ্তাহে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের চাপ হিসেবে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েও পরে পিছিয়ে আসেন। এছাড়া কানাডার ওপর ১০০ শতাংশ এবং ফরাসি ওয়াইন ও শ্যাম্পুর ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে।

ক্যাপিটাল ডট কমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, মার্কিন প্রশাসনের প্রতি আস্থার সংকটের কারণেই বিনিয়োগকারীরা এখন একমাত্র বিকল্প হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছে।

২০২৫ সালে স্বর্ণের দাম প্রায় ৬৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। সেই ধারা বজায় রেখে ২০২৬ সালেও এর দাম এরইমধ্যে ১৭ শতাংশের বেশি বেড়েছে। চীন টানা ১৪ মাস ধরে স্বর্ণ কিনে তাদের মজুদ বাড়িয়েই চলেছে। পাশাপাশি ইটিএফগুলোয় রেকর্ড পরিমাণ বিনিয়োগ এবং মার্কিন মুদ্রানীতির শিথিলতা স্বর্ণের দামকে এই উচ্চতায় নিয়ে গেছে।

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে রূপার দামও। সোমবার স্পট সিলভারের দাম ৫ দশমিক ৭৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১০৮ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে। গত শুক্রবারই ইতিহাসে প্রথমবারের মতো রূপার দাম ১০০ ডলারের গণ্ডি পেরিয়েছিল। এছাড়া প্লাটিনাম এবং প্যালাডিয়ামের দামও কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

মেটালস ফোকাসের পরিচালক ফিলিপ নিউম্যানের মতে, স্বর্ণের এই দাম বৃদ্ধির ধারা এখনই থামছে না। তিনি পূর্বাভাস দিয়েছেন যে, চলতি বছরের শেষের দিকে স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ৫০০ ডলারে পৌঁছাতে পারে। মাঝে মাঝে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেয়ার ফলে দাম সামান্য কমলেও, বড় কোনো ধসের সম্ভাবনা নেই বললেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *