
শহীদ ইশমামের কবর জিয়ারত করে শুরু এনসিপির নির্বাচনী পদযাত্রা
জানুয়ারি ২৬, ২০২৬
প্রথমবারের মতো আউন্সপ্রতি স্বর্ণের দাম ছাড়াল ৫ হাজার ডলার
জানুয়ারি ২৬, ২০২৬হাবিবুর রহমান ছাড়াও সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল
২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।
রায়ে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়াও সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এই তিন আসামির সম্পদ জব্দের আদেশও দেয়া হয়েছে।
এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মো. ইমরুলকে ছয় বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
এই মামলায় শাহবাগ থানার সাবেক ইন্সপেক্টর আরশাদ হোসেনকে চার বছর, তিন কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে তিন বছর কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলার আসামিদের মধ্যে চারজন পলাতক। তারা হলেন হাবিবুর, সুদীপ, আখতারুল ও ইমরুল। গ্রেফতার আছেন আরশাদ, সুজন, ইমাজ ও নাসিরুল।


