চট্টগ্রামে বিএনপির জনসভায় তারেক রহমান নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে
জানুয়ারি ২৬, ২০২৬
চানখারপুলে ৬ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জানুয়ারি ২৬, ২০২৬
চট্টগ্রামে বিএনপির জনসভায় তারেক রহমান নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে
জানুয়ারি ২৬, ২০২৬
চানখারপুলে ৬ জনকে হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জানুয়ারি ২৬, ২০২৬

শহীদ ইশমামের কবর জিয়ারত করে শুরু এনসিপির নির্বাচনী পদযাত্রা

দীর্ঘ যানজটে পড়ায় চট্টগ্রামে পৌঁছাতে দেরি হয় এনসিপির পদযাত্রায় থাকা নেতৃবৃন্দের। পথসভায় মানুষজন অপেক্ষা করছেন। ফলে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পরিবর্তে শহীদ ইশমামের কবর জিয়ারত করে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু হলো।

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির নির্বাচনী পদযাত্রা। আজ সোমবার বেলা ১১টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ায় অবস্থিত শহীদ ইশমামের কবর জিয়ারত করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য আহ্বায়ক ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, চট্টগ্রাম ৮ আসনে জামায়াত-এনসিপি ১১ দলীয় জোটের পক্ষে শাপলা কলির প্রার্থী জোবাইরুল আরিফ ও এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘ যানজটে পড়ায় চট্টগ্রামে পৌঁছাতে দেরি হয় এনসিপির পদযাত্রায় থাকা নেতৃবৃন্দের। পথসভায় মানুষজন অপেক্ষা করছেন। ফলে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পরিবর্তে শহীদ ইশমামের কবর জিয়ারত করে এনসিপির নির্বাচনী পদযাত্রা শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *