তাহেরের অভিযোগকে ‘রাজনৈতিক অপপ্রচার’ হিসেবে দেখছে বিএনপি
জানুয়ারি ২৪, ২০২৬
মাখোঁর সানগ্লাসে ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন
জানুয়ারি ২৪, ২০২৬
তাহেরের অভিযোগকে ‘রাজনৈতিক অপপ্রচার’ হিসেবে দেখছে বিএনপি
জানুয়ারি ২৪, ২০২৬
মাখোঁর সানগ্লাসে ট্রাম্পের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের প্রতিফলন
জানুয়ারি ২৪, ২০২৬

আমেরিকায় ৫ বছরের শিশুকে তুলে নিল অভিবাসন পুলিশ

অভিযোগ ওঠেছে, লিয়ামের মা যেন ঘর থেকে বেরিয়ে আসেন, সেজন্য শিশুটিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছিল। পরে তাকে একটি কালো এসইউভিতে করে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি ও তার বাবাকে টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের কলম্বিয়া হাইটস এলাকায় অভিবাসন কর্তৃপক্ষের এক অভিযানে পাঁচ বছর বয়সী শিশু লিয়াম কনেহো রামোসসহ চার শিক্ষার্থীকে আটক করেছে আইসিই কর্মকর্তারা। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, সশস্ত্র ও মুখোশধারী কর্মকর্তারা স্কুলের চারপাশ এবং বাসস্ট্যান্ডগুলোয় টহল দিচ্ছে। এতে শিশুদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর রয়টার্স।

প্রত্যক্ষদর্শীদের মতে, মঙ্গলবার স্কুল থেকে ফেরার পথে লিয়ামের বাবাকে বাড়ির সামনে থেকেই তুলে নেয় আইসিই কর্মকর্তারা। সে সময় স্পাইডার ম্যানের স্কুলব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়ে ছিল শিশু লিয়াম। অভিযোগ ওঠেছে, লিয়ামের মা যেন ঘর থেকে বেরিয়ে আসেন, সেজন্য শিশুটিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছিল। পরে তাকে একটি কালো এসইউভিতে করে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি ও তার বাবাকে টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, লিয়ামের বাবা অবৈধভাবে দেশে ছিলেন এবং পালিয়ে যাওয়ার সময় শিশুটিকে একা ফেলে যান। তাই বাধ্য হয়েই নিরাপত্তাজনিত কারণে লিয়ামকে আটক করা হয়েছে।

তবে পরিবারের আইনজীবী এবং স্কুল বোর্ড এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন। আইনজীবী মার্ক প্রোকোশ জানান, লিয়াম ও তার বাবা বৈধভাবেই আশ্রয়ের আবেদন করে আমেরিকায় থাকছেন এবং তাদের নামে কোনো অপরাধের রেকর্ড নেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিবেশী ও স্কুল কর্মকর্তারা লিয়ামকে নিজেদের জিম্মায় নিতে চাইলেও পুলিশ তা দেয়নি।

স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট জেনা স্টেনভিক বলেন, ‘আমাদের শিশুদের এভাবে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যা তাদের মনে গভীর ট্রমা বা মানসিক আঘাত তৈরি করছে। স্কুল হওয়া উচিত সবচেয়ে নিরাপদ জায়গা, কিন্তু এখন সেখানেও হানা দিচ্ছে পুলিশ।‘

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি এক অভিবাসন কর্মকর্তার গুলিতে এক মার্কিন মা নিহত হওয়ার পর থেকেই মিনেসোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এই ধরপাকড় অভিযান চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *