
সিজিএসের সংলাপে হোসেন জিল্লুর রহমান দুর্নীতি বন্ধ না হলে ভালো সরকার দিয়েও দেশের উন্নয়ন সম্ভব নয়
জানুয়ারি ২৩, ২০২৬
অত্যাবশ্যকীয় ওষুধ নিয়ে হাইকোর্টের রুল সব অংশীজনকে টাস্কফোর্সে অন্তর্ভুক্তির নির্দেশ কেন নয়
জানুয়ারি ২৩, ২০২৬বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মেহেরাবাড়ী এলাকায় ময়মনসিংহগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় একটি মিনি বাস উল্টে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের মেহেরাবাড়ী এলাকায় ময়মনসিংহগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রী শাহ্জাহান সিরাজ (৪০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ভালুকা উপজেলার বিরুনীয়া এলাকার নুরুল ইসলামের ছেলে। আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর বাসের হেলপার মোহাম্মদ অনিক মিয়া (২৮) মারা যান। নিহত অনিক মিয়া মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার জগন্নাথদিয়া এলাকার মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, ময়মনসিংহগামী হাইওয়ে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে দুজন গাড়ির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি হেফাজতে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


