মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ৮ বাংলাদেশী আজ ফিরছে
জানুয়ারি ২২, ২০২৬
হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
জানুয়ারি ২২, ২০২৬
মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ৮ বাংলাদেশী আজ ফিরছে
জানুয়ারি ২২, ২০২৬
হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
জানুয়ারি ২২, ২০২৬

মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ —জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিএনপির কর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তাদের আটকে রেখেছে। মানুষ এখন অনেক সচেতন, এখন মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিএনপির কর্মীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তাদের আটকে রেখেছে। মানুষ এখন অনেক সচেতন, এখন মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ।’

গতকাল রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হামলায় আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মিরপুরের পীরেরবাগে মঙ্গলবার বিএনপির লোকেরা অত্যন্ত বেদনাদায়কভাবে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘গতকাল শুধু ভাইদের গায়ে নয়, আমাদের মা-বোনদের গায়েও হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

জামায়াত আমির বলেন, ‘সবাই জনগণের কাছে যাবে, দলের অঙ্গীকার, বক্তব্য, নিজের চরিত্র নিয়ে যাবে, নিজেদের কার্যক্রম নিয়ে যাবে। জনগণ অতীত-বর্তমান বিবেচনা করে কার ওপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত নেবেন।’

তিনি বলেন, ‘আমরা দেশে একটা শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন চাই, যেখানে জনমতের প্রতিফলন ঘটবে, ভয়ভীতির পরিবেশ থাকবে না। মানুষ স্বস্তির সঙ্গে ভোট দেবে এমন নির্বাচনই চায় জামায়াতে ইসলামী।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘যদি দলের (জামায়াত) কেউ আচরণবিধি লঙ্ঘন করেন, তা দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে। তাদের জানাবেন। তারা তাদের মতো উদ্যোগ নেবেন, আমাদের জানাবেন। আরো অনেক পদক্ষেপ আছে, তারা সেটা নিতে পারেন। কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের এখতিয়ার নেই কোনো ধরনের মব সৃষ্টি করার। আমরা এ নোংরা মবের নিন্দা জানাই। আমরা দেখতে চাই, এ মব যেন এখানেই শেষ হয়।’

৩০০ আসনে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘দয়া করে জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিতে পছন্দমতো প্রতীক বাক্সে ফেলার সুযোগ দিন। ভোটারকে সহযোগিতা করা সব দলের প্রার্থীদের দায়িত্ব।’

জামায়াত আমির বলেন, ‘আমাদের অঙ্গীকার স্পষ্ট, আমরা দুর্নীতি-দুঃশাসনমুক্ত ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গড়তে চাই। সেই সমাজে আর ফ্যাসিজম ফিরবে না। আমরা দুটো নির্বাচনে অংশ নেব। জাতীয় নির্বাচন ও গণভোট।’

এদিকে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্তা ও হামলার প্রতিবাদে গতকাল সকালে পীরেরবাগে বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *