সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশ শুরু
জানুয়ারি ২২, ২০২৬
মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ —জামায়াত আমির
জানুয়ারি ২২, ২০২৬
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশ শুরু
জানুয়ারি ২২, ২০২৬
মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ —জামায়াত আমির
জানুয়ারি ২২, ২০২৬

মিয়ানমারের স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার ৮ বাংলাদেশী আজ ফিরছে

মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ জন বাংলাদেশী নাগরিক আজ দেশে ফিরছেন। বাংলাদেশ বিমানের বিজি৩৮৯ নম্বর ফ্লাইটে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

স্ক্যাম সেন্টার থেকে ভুক্তভোগীদের উদ্ধার এবং তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করেছে ব্র্যাক।

দেশে প্রত্যাবর্তনের পর বিমানবন্দরে ভুক্তভোগীদের জন্য জরুরি সহায়তা এবং প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা প্রদান করবে ব্র্যাক। পরবর্তীতে তাদের পুনর্বাসন এবং মানসিক সহায়তার বিষয়েও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

দেশে ফেরত আসা কর্মীদের মধ্যে রয়েছেন— মো. আব্দুল মালেক, হাবিবুর রহমান, রহিম বাদশা, এসকে মিনহাজুল হোসেন, মো. মেহরাজ হাসান, রিয়াজ ফকির, রিপন মিয়া এবং উলহাসায় মারমা। এর আগে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর মায়ানমার থেকে ১৮ জন বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *