দুই হারের পর ঘুরে দাঁড়াল অলস্টার্স
জানুয়ারি ১৮, ২০২৬
আফ্রিকান নেশন্স কাপ ফাইনাল আজ দ্বিতীয় শিরোপার খোঁজে মরক্কো ও সেনেগাল
জানুয়ারি ১৮, ২০২৬
দুই হারের পর ঘুরে দাঁড়াল অলস্টার্স
জানুয়ারি ১৮, ২০২৬
আফ্রিকান নেশন্স কাপ ফাইনাল আজ দ্বিতীয় শিরোপার খোঁজে মরক্কো ও সেনেগাল
জানুয়ারি ১৮, ২০২৬

সুযোগ পেয়েও ভারতকে হারাতে পারল না বাংলাদেশ

ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হার দিয়ে সূচনা করল বাংলাদেশ। গতকাল রাতে জিম্বাবুয়ের বুলাওয়েতে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ডিএলএস মেথডে ১১ রানে হেরেছে আজিজুল হাকিমের দল।

ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হার দিয়ে সূচনা করল বাংলাদেশ। গতকাল রাতে জিম্বাবুয়ের বুলাওয়েতে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ডিএলএস মেথডে ১১ রানে হেরেছে আজিজুল হাকিমের দল।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ২৩৮ রানে অলআউট হয়ে যায় ভারত। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় বাংলাদেশকে ডিএলএস মেথডে ২৯ ওভারে ১৬৫ রানের সংশোধিত টার্গেট দেয়া হয়। যদিও লাল-সবুজ জার্সিধারীরা ২৮.৩ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়।

অভিজ্ঞান কুন্ডু (১১২ বলে ৮০) ও বৈভব সূর্যবংশীর (৬৭ বলে ৭২) ব্যাটে ভর করে লড়াইয়ের পুঁজি গড়ে ভারত। দুর্দান্ত বোলিং করে ৩৮ রানে ৫ উইকেট নেন আল ফাহাদ। এছাড়া ইকবাল হোসেন ইমন ও আজিজুল দুটি করে উইকেট নেন। ৪৮.৪ ওভারে অলআউট হয়ে যায় ব্যাটিং শক্তিধর ভারত। বোলারদের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে ভারতকে হারানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ভারতের স্পিনার বিহান মালহোত্রা ১৪ রানে ৪ উইকেট শিকার করে বাংলাদেশকে ১৪৬ রানে অলআউট করে দেন। আজিজুল হাকিম ৭২ বলে ৫১ রান করেন। এছাড়া ৩৭ বলে ৩৭ রান করেন রিফাত বেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *