ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেয়েছেন বরিশালের জিহাদ রানা
জানুয়ারি ১৮, ২০২৬
সুযোগ পেয়েও ভারতকে হারাতে পারল না বাংলাদেশ
জানুয়ারি ১৮, ২০২৬
ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড পেয়েছেন বরিশালের জিহাদ রানা
জানুয়ারি ১৮, ২০২৬
সুযোগ পেয়েও ভারতকে হারাতে পারল না বাংলাদেশ
জানুয়ারি ১৮, ২০২৬

দুই হারের পর ঘুরে দাঁড়াল অলস্টার্স

প্রথমে ব্যাট করে অলস্টার্স নির্ধারিত ৪০ ওভারের ২ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ২৮২ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ১৯০ রানে অলআউট হয় ঢাকা ব্যাংক পিএলসি।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটে দ্বিতীয় জয় পেয়েছে অলস্টার্স। শনিবার অনুষ্ঠিত একমাত্র ম্যাচে দলটি ৯২ রানে ঢাকা ব্যাংক পিএলসিকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে অলস্টার্স নির্ধারিত ৪০ ওভারের ২ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ২৮২ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ১৯০ রানে অলআউট হয় ঢাকা ব্যাংক পিএলসি।

ঢাকা ব্যাংক টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায়। সাজ্জাদ আলমকে (২৪) সঙ্গে নিয়ে নাজমুল আরিফ (৫১) উদ্বোধনী জুটিতে ১৫.২ ওভারে ৯১ রান তুলে আউট হন। দলীয় সংগ্রহকে সমৃদ্ধ করেছে শাহরিয়ার ইসলাম সুমনের হার না মানা ৮৪ রানের ঝড়ো ইনিংস। ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় সমৃদ্ধ ইনিংসে মাত্র ৪৭ বল খেলেন এই মিডল অর্ডার ব্যাটার। ঢাকা ব্যাংকের মাহমুদুল হাসান ও মো. রায়হান দুটি করে উইকেট নেন।

অলস্টার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল ঢাকা ব্যাংক পিএলসি। ফিরোজ রশীদ (৪৩), মাজিদুর রহমান (৪১), তাসবিহ ইবতিসাম (২২) ও কামরুল হাসান (২২) প্রতিরোধ গড়লেও তা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। ৩৬.১ ওভারে অলআউট হওয়ার আগে ১৯০ রান তুলতে সক্ষম হয় ঢাকা ব্যাংক পিএলসি। অলস্টার্সের সাইফুল্লাহ সাইফ ৩ উইকেট নেন। দুটি করে উইকেট নেন ইমন মিয়া, আসিফ তানজিল ও রাকেশ পাশি।

টি-ফোরটি ফরম্যাটের এ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ক্যাডেটস একাদশকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছিল অলস্টার্স। পরের দুই ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ২৮ রানে এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের কাছে ২৭ রানে হেরে যায় দলটি। শনিবারের জয় দিয়ে আসরে ঘুরে দাঁড়াল অলস্টার্স।

এর আগে শুক্রবার সেনাবাহিনী ৬০ রানে হারায় ঢাকা ব্যাংক পিএলসিকে। ৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে সেনাবাহিনী। ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ব্র্যাক ব্যাংক লিমিটেড। তৃতীয় স্থানে থাকা ক্যাডেটস একাদশের সংগ্রহ ৩ পয়েন্ট। শুক্রবার আরেক ম্যাচে ক্যাডেটস একাদশ ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *