
তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক
জানুয়ারি ১৬, ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে লালকার্ড দেখাবে: প্রেস সচিব
জানুয়ারি ১৬, ২০২৬রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নং সড়কের ৭ তলা ভবনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এরমধ্যে তিনজন একই পরিবারে সদস্য। উত্তরা পশ্চিম থানা পুলিশ জানিয়েছে নিহত ৬ জনের মধ্যে ৩ জনের নাম জানা গেছে এখন পর্যন্ত। তারা হলেন— ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) ও তার ছেলে রাহাব (১৭)। এ ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মাও মারা গেছেন, তবে তার নামসহ আরও আরেকজন নিহতের নাম জানা যায়নি।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত এই ঘটনায় ছয় জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। একই পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন স্বামী-স্ত্রী ও তাদের সন্তান। তারা ভবনটির পাঁচ তলায় ভাড়া থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতদের সবার নাম পরিচয় এখনো জানা যায়নি। আমরা নিহতদের আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন খবরে সকাল ৭টা ৫৪ মিনিটে খবর পেয়ে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সকাল ৭টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।


