কুমিল্লায় পঞ্চম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
জানুয়ারি ১৫, ২০২৬
বিশ্বকাপ বয়কট ও টিকিট বাতিলের হিড়িক: গুজব নাকি বাস্তবতা?
জানুয়ারি ১৫, ২০২৬
কুমিল্লায় পঞ্চম প্রাইম ব্যাংক কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
জানুয়ারি ১৫, ২০২৬
বিশ্বকাপ বয়কট ও টিকিট বাতিলের হিড়িক: গুজব নাকি বাস্তবতা?
জানুয়ারি ১৫, ২০২৬

নিজস্ব বর্জ্য শোধনাগার প্লান্ট স্থাপন করবে এপেক্স ট্যানারি

তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিডেটের পর্ষদ নিজস্ব (ইন-হাউজ) বর্জ্য শোধনাগার প্লান্ট বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিডেটের পর্ষদ নিজস্ব (ইন-হাউজ) বর্জ্য শোধনাগার প্লান্ট বা ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (ইটিপি) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর সঙ্গে ক্রোম রিকভারি প্লান্ট ও স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টও অন্তর্ভুক্ত থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, প্রায় ১২-১৫ হাজার বর্গফুট জায়গাজুড়ে প্লান্টটি স্থাপন করা হবে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা। কোম্পানির ট্যানারি প্রাঙ্গনে ওয়েট ব্লু থেকে ফিনিশড লেদার পর্যন্ত উৎপাদনের সব ধাপের সৃষ্ট বর্জ্য পরিশোধনের প্রয়োজন মেটাতে এ বর্জ্য পরিশোধন প্লান্টটি স্থাপন করা হবে। এর মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থার শর্ত পরিপালন, আন্তর্জাতিক ক্রেতাদের মানদণ্ড বজায় রাখা ও কোম্পানির টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করা হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৪ টাকা ৭০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৬ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৩১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ১৯ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৫ টাকা ৪৩ পয়সায়।

এপেক্স ট্যানারির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।

১৯৮৫ সালে তালিকাভুক্ত এপেক্স ট্যানারির অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২৪ লাখ টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১১ কোটি ৭৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৪০ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *