
সিটি ব্যাংকের ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন
জানুয়ারি ১৩, ২০২৬
রোড সেফটি ফাউন্ডেশন ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১০০৮ শিশু
জানুয়ারি ১৩, ২০২৬আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির গত তিনদিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন দেড়শ জন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেয়া বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানির গত তিনদিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন দেড়শ জন। এর মধ্যে গত শনিবার প্রথম দিনে ৫১ জন, রোববার দ্বিতীয় দিনে ৫৮ এবং গতকাল তৃতীয় দিনে ৪১ প্রার্থী প্রার্থিতা ফিরে পান।
গতকাল আপিল শুনানির তৃতীয় দিনে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুই ধাপে আপিল শুনানি শেষে ৬৯টি আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৪১টি আবেদন মঞ্জুর, ২৫টি নামঞ্জুর ও চারটি আবেদন বিবেচনাধীন রাখা হয়েছে।
ইসির জনসংযোগ বিভাগের পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এছাড়া ইসি সূত্রে জানা গেছে, গতকাল শুনানি শেষে বিভিন্ন কারণে ২৫ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার আবেদনটি প্রত্যাহার করে নেয়ায় শুনানিতে উপস্থিত ছিলেন না। পাশাপাশি চারজনের আপিল আবেদন পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে এবং পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত হওয়ায় আবেদনটির আপিল শুনানি করা সম্ভব হয়নি।
মঞ্জুর হওয়াদের মধ্যে গত রোববারের অনিষ্পন্ন থাকা ময়মনসিংহ-৪ আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. হামিদুল ইসলামের আবেদনটি মঞ্জুর হয়। বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
ইসির দেয়া তথ্য অনুযায়ী, গতকাল যাদের আপিল মঞ্জুর হয়েছে তাদের মধ্যে জাতীয় পার্টির তিনটি, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের একটি, গণঅধিকার পরিষদের চারটি, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি, গণফ্রন্টের দুটি, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) একটি, জনতার দলের একটি, গণঅধিকার পরিষদের (জিওপি) একটি, গণফোরামের একটি, গণসংহতি আন্দোলনের একটি, বাংলাদেশ খেলাফত মজলিশের তিনটি, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) তিনটি, আমার বাংলাদেশ পার্টির একটি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি, খেলাফত মজলিশের একটি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের একটি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) একটি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির একটি, নাগরিক ঐক্যের একটি ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপির একটি ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির একটি। প্রার্থিতা ফিরে পাওয়া অন্যরা স্বতন্ত্র (১০) ও বিভিন্ন দলের প্রার্থী।


