
বিগ ব্যাশে শীর্ষ দশে আছেন রিশাদ হোসেন
জানুয়ারি ১১, ২০২৬
ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল, সামরিক পদক্ষেপের ছক আঁকছেন ট্রাম্প
জানুয়ারি ১২, ২০২৬বিপিএলে আজ পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও চতুর্থ দলের লড়াই।
বিপিএলে আজ পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও চতুর্থ দলের লড়াই। সিলেটে বেলা ১টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস। ছয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রংপুর। রাজশাহী ৮ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। সিলেট আট ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে আছে তিনে।
শুক্রবার নবাগত নোয়াখালী প্রথম জয়ের স্বাদ পেয়েছে রংপুরকে হতাশ করে। ওই ম্যাচটি জিতলে এক ম্যাচ কম খেলেও শীর্ষে উঠে যেত রংপুর। আজ আরেকটি সুযোগ পাচ্ছেন মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহানরা। রাজশাহীও সর্বশেষ ম্যাচে হেরে বসেছে শীর্ষ দল চট্টগ্রামের কাছে। টানা দুই ম্যাচে হারতে চাইবে না নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমের দল। আজ জিতলে তারা ১০ পয়েন্ট নিয়ে ধরে ফেলবে শীর্ষ দল চট্টগ্রামকে।


