
বিনামূল্যে চালকদের চোখের পরীক্ষা করাবে উবার বাংলাদেশ
জানুয়ারি ৮, ২০২৬
১৫ দফা ‘শ্রমিক ইশতেহার’ পেশ শ্রম ইস্যুতে রাজনৈতিক অঙ্গীকার নিশ্চিতের আহবান
জানুয়ারি ৮, ২০২৬রাজনৈতিক দলগুলোকে বুঝেশুনে ইশতেহার প্রণয়ন করতে হবে এবং গণভোটে তারা ‘হ্যাঁ’ নাকি ‘না’ এর পক্ষে, সে বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানাতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।
ড. বদিউল আলম বলেন, নির্বাচনী অঙ্গীকার হলো দলের পক্ষ থেকে জনগণের সঙ্গে করা চুক্তি। এ চুক্তি মানা বাধ্যতামূলক। রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেন জাস্টিসিয়েবল হয়, যাতে নাগরিকরা আদালতে গিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি যাচাই করার সুযোগ পান। তবে আদালত এ ধরনের বিষয় গ্রহণ করবে কিনা—সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, সংবিধান সংশোধনসংক্রান্ত ৪৮টি সংস্কারে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে ক্ষমতায় গেলে বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। একইভাবে নির্বাচনে ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়নের বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। এতে শুরুতেই রাজনৈতিক অঙ্গীকার লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংস্কার দরকার উল্লেখ করে তিনি বলেন, নির্বচনের পুরো প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, কারসাজিমুক্ত ও গ্রহণযোগ্য। শুধু এগুলো হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। নির্বাচিত সরকার কি করে তার ওপর নির্ভর করে গণতন্ত্র কতটা প্রতিষ্ঠা হলো।


