
সন্ধ্যার পর বন্ধ ঢাবি মেট্রো স্টেশন
ডিসেম্বর ৩১, ২০২৫
জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া
ডিসেম্বর ৩১, ২০২৫পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. নিরব হোসেন (৫৬)। তিনি অসুস্থ ছিলেন।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অসুস্থ হয়ে তার মৃত্যু বলে জানায় পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. নিরব হোসেন (৫৬)। তিনি অসুস্থ ছিলেন। জানাজার সময় মানুষের প্রচণ্ড ভিড়ও ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. নিরব হোসেন। বাবার নাম মতিউর রহমান মিঞা। ঠিকানা লেখা রয়েছে, ১৭৪ বড় মগবাজার, ডাক্তার গলি, শান্তিনগর, রমনা। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।


